ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে কেক নয়, শিক্ষার্থীদের সঙ্গে বৃক্ষরোপণ; ব্যতিক্রমী আয়োজনে প্রশংসায় হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মো. কাজী শাহাদাৎ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 120

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করেছেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা মো. কাজী শাহাদাৎ। কেক কেটে জন্মদিন পালন না করে তিনি শিক্ষার্থীদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

রোববার (১২ জুলাই) উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয় এবং সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।

মো. কাজী শাহাদাৎ বলেন, “জন্মদিনে কেক কেটে ক্ষণিকের আনন্দ করার চেয়ে একটি গাছ রোপণ করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বেশি উপকারী। পরিবেশ রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো।”

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের অন্য তরুণদেরও এমন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা উচিত।

স্থানীয়রা জানান, ব্যক্তিগত আনন্দের দিনকে পরিবেশ রক্ষার বার্তায় রূপ দেওয়ার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং তরুণদের বৃক্ষরোপণে আরও উৎসাহিত করবে।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ

জন্মদিনে কেক নয়, শিক্ষার্থীদের সঙ্গে বৃক্ষরোপণ; ব্যতিক্রমী আয়োজনে প্রশংসায় হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মো. কাজী শাহাদাৎ

আপডেট : ০৭:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬