ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এণ্ড কলেজের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 176
হাজীগঞ্জ পৌরসভাধীন ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) প্রতিষ্ঠানের হলরুমে এ বিদায় সংবর্ধনা ও শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে পরীক্ষার্থী, শিক্ষার্থী এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষক আনম মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত।
অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, এইচএসসি (বিএমটি) শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, এইচএসসি (সাধারণ) শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সহকারী অধ্যাপক মালেকা পারভীন।
প্রভাষক কামরুল হাসানের উপস্থাপনায় বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মাহমুদুল হাসান, শামিমা আক্তার, অধ্যয়নরতদের মধ্যে সুমাইয়া আক্তার প্রমুখ।
শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, পরীক্ষার্থী মো. ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এণ্ড কলেজের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট : ১১:৫৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬