ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • 485

মো. মহিন সরকার। ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে বিল্ডিংয়ের কাজ করার সময় ছাদের উপর থেকে পড়ে মহিন সরকার নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত মো. মহিন সরকার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর পুরান সরকার বাড়ীর মরহুম হানিফা মিয়ার একমাত্র ছেলে।

বৃহস্পতিবার সকালে মহিন নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত উপর থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ

হাজীগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬