ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রাইভেট হাসপাতালের শেয়ার হোল্ডারদের একাংশের সংবাদ সম্মেলন

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অবস্থিত মডেল হসপিটালের শেয়ার হোল্ডারদের একাংশ সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হসপিটালের সাবেক এমডি মো. কবির হোসেন লিটন।

 রবিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবে হয়রানির শিকার ভুক্তভোগী পরিবার বর্গ এ সংবাদ সম্মেলন অংশ নেয়।

লিখিত বক্তব্যে হসপিটালের সাবেক এমডি মো. কবির হোসেন লিটন দাবি করেন, ২০২২ সালে যৌথ মালিকানায় ‘মডেল হসপিটাল’ প্রকল্পে তিনি ও তার স্ত্রী মরিয়ম বেগম ৬০ লাখ টাকা বিনিয়োগ করলেও মো. আলমগীর কবির পাটোয়ারী বিনিয়োগকারীদের সাথে বিশ্বাসভঙ্গ করে হাসপাতালটি নিজের একক মালিকানাধীন করেছেন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে তার মতো একাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী পরিবার দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও তাদের ন্যায্য পাওনা উদ্ধারের দাবি জানিয়েছেন।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের আহমাদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেটের  আওতাধীন বিজনেস পার্ক মার্কেটের কয়েকটি ফ্লোরে মডেল হসপিটালটি পরিচালিত হয়ে আসছে।

এ বিষয়ে মডেল হসপিটালের বর্তমান কো চেয়ারম্যান ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে প্রাইভেট হাসপাতালের শেয়ার হোল্ডারদের একাংশের সংবাদ সম্মেলন

আপডেট : ০৬:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬