ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • 253

ছবি-ত্রিনদী

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এবং গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৬ এপ্রিল) সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন উপজেলা পরিষদ থেকে য্যালিটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ই-সেন্টারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ক্রীড়াবিদ, খেলোয়াড়, সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন।
এরপর জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায় যুব ও জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।
এর আগে অনুষ্ঠিত সভায় খেলাধুলার প্রসার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, খেলাধুলা মাদক’সহ সামাজিক অপরামুক্ত সমাজ গঠনে সহযোগিতা এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবনধারা গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। তাই, ক্রীড়ার বিকাশে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বলে তারা দাবি করেন তারা।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আব্দুল্লাহ্, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আন্জুমান ভানু, উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান সেলিম প্রমুখ।
এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আফছার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, খাদ্য কর্মকর্তা ফারজানা মিলি, ক্রীড়া সংস্থার সদস্য শাহাদাত তালুকদার, সাবেক সদস্য সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ক্রীড়া প্রতিনিধি, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয়

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

হাজীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

আপডেট : ১১:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬