ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে ঝড়লো গেল ২ প্রাণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • 177

অনলাইন ডেক্স:

পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুরের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। 

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুরের শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তিনি জানান, সকালে যাত্রীবাহী ঢাকাগামী বাসটি পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। 

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। 

ওসি মুস্তাফিজার রহমান বলেন, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নামপরিচয় এখনও জানা যায়নি। তবে নিহত দুইজনের মধ্যে একজন চালক এবং অপরজন হেলপার। 

গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ

সড়কে ঝড়লো গেল ২ প্রাণ

আপডেট : ১২:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬