ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • 166

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও জন-উপদ্রপ সৃষ্টির কারণে ৮ জন ব্যবসায়ীকে পৃথক হারে নগদ মোট ৪৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

রোববার (৩০ মার্চ) দুপুরে যৌথ বাহিনীর সহোযোগিতায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাজীগঞ্জ বাজার এলাকায় ৩ জন মাংস ব্যবসায়ী ও ৫ জন ফল ব্যবসায়ীকে এ জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেন।

জানা গেছে, এদিন দুপুরে হাজীগঞ্জ বাজারে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় পৌর হকার্স মার্কেটের তিনজন মাংস বিক্রেতাকে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময় ফুটপাত ও সড়ক দখল করে জন-উপদ্রপ সৃষ্টি কারণে ৫ জন ব্যবসায়ীকে ৫টি মামলায় পৃথক হারে ২৯ হাজার টাকা জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, সহকারী প্রকৌশলী মো. মাহবুবর রশিদ, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, সেনাবাহিনী ও আনসার-ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৮:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫