ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব পৌর যুবলীগের উদ্যোগে আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • 114

ছবি-ত্রিনদী

 বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব পৌর যুবলীগের উদ্যোগে আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবাপর ১১ নভেম্বর বিকেলে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল আনন্দ র‌্যালী মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

আলোচনা সভায় মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল মোস্তফা তালুকদার। বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক চন্দন সাহা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আখি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশ্রাফুল আলম সোহাগ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রিয়াম, মতলব পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ পাটোয়ারী প্রমুখ।

পরে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এ সময় মতলব পৌরসভার সকল ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নির্দেশক্রমে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ রাজপথে রয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে নির্বাচন কমিশনারের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম নৌকা প্রতীক নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন, ইনশাআল্লাহ।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

মতলব পৌর যুবলীগের উদ্যোগে আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা

আপডেট : ১০:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩