ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবি এন্ড কলেজে শেখ রাসেল দিবস পালিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • 126

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী (শেখ রাসেল দিবস) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে অধ্যক্ষ মো. আবু ছাইদ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর প্রতিষ্ঠানের হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় শহীদ শেখ রাসেলের স্মৃতিচারণ করে সভাপতির বক্তব্য দেন, অধ্যক্ষ মো. আবু ছাইদ, সহকারী প্রদান শিক্ষক হোসাইনুল আজম, কলেজ শাখার সমন্বয়ককারী মো. তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার প্রমুখ।

প্রভাষক মো. কামরুল হাসানের উপস্থাপনায় সভায় বক্তব্য শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলসহ সকল শহীদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত। এসময় সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, শাহজাহান মুন্সীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবি এন্ড কলেজে শেখ রাসেল দিবস পালিত

আপডেট : ১০:০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩