হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় কাজী বাড়ি মাদরাসাতুস সুন্নাহ নূরানী ও হাফিজিয়া মাদরাসার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকালে মাদরাসার হলরুমে আলোচনা ও দোয়া-মাহফিলের মধ্য দিয়ে দ্বীনি এ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
নৈতিক মূল্যবোধ ও দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এবং পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে আলোচনা করেন, কাজী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আব্বাস আলী আজিজী।

এসময় অতিথি হিসেবে আলোচনা করেন, আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক হাফেজ মাও. মাহমুদুল হাসান শুভ।
বক্তারা বলেন, জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় শিক্ষায় মানুষের মধ্যে নৈতিক ও মানবিক গুনাবলী তৈরি হয়। বিশেষ করে শিশুকালে নৈতিক শিক্ষায় জ্ঞান অর্জন করলে শিশুদের ভবিষ্যৎ সুন্দর হয়। যা ইহকাল ও পরকালে মঙ্গল বয়ে আনে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে কবির হোসেন লিটন, রহমত উল্যাহ, মাদরাসার পরিচালক কাজী মনির হোসেন, আলম কাজী, মিজান কাজী, রাসেল কাজী, রেজাউর রহমান শাওন, মো. মাসউদ কাজী, তোফাজ্জল কাজী, সোহাগ মিজি, মিজানুর রহমান ও সাফায়েত হোসেনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাদরাসার নূরানী ও হিফজ বিভাগে ভর্তি চলছে। এর মধ্যে প্লে থেকে দ্বিতীয় শ্রেণি এবং হিফজ বিভাগে নাজেরা ও শুনানী, ক্লাস টু থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হয়।

























