ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুব আলম পরান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল খান বাপ্পি ও বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব কুমার যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ শরীফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহবুব আলম, ঠাকুরবাজার এক্সিম ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন (এমএসসি), ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েতুল ইসলাম সুমন, ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন ও মোঃ মনির হোসেন, সাবেক ছাত্রনেতা শরিফুজ্জামাল লিটন এবং ছাত্রদল নেতা মোহাম্মদ জাহিদুর রহমান জিসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

ট্যাগস :
জনপ্রিয়

নাশকতা নয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত: ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

শাহরাস্তির বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১১:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬