ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অসহনীয় তীব্র যানজটে নাকাল হাজীগঞ্জবাসী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • 49

হাজীগঞ্জ বাজারে তীব্র যানজট।

যানজট হাজীগঞ্জবাসীর কাছে নতুন কিছু নয়। তবে কখনো কখনো সেই যানজট ছাড়িয়ে যায় অসহনীয় মাত্রায়। গত কয়েকদিনের এমন অসহনীয় যানজটে দূর্বিষহ হয়ে উঠছে হাজীগঞ্জবাসী। প্রতিনিয়ত সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হচ্ছে এই যানজট। ফলে রাস্তার দু’ধারে (কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক) বাস, ট্রাক, সিএনজিচালিত স্কুটার, ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিক্সা) ও রিক্সা-ভ্যানের দীর্ঘ সারিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী, ক্রেতা ও যাত্রী সাধারণকে।

বিশেষ করে এ্যাম্বুলেন্সের থাকা রোগী ও তাদের স্বজন এবং জরুরি কাজে আসা ও দূরপাল্লার যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তির পোহাতে হচ্ছে। যেখানে মাত্র ৫ মিনিটে হাজীগঞ্জ বাজার পার হওয়া যায়, সেখানে নূন্যতম ৩০ মিনিট থেকে প্রায় একঘন্টা পর্যন্ত সময় লাগছে। ভুক্তভোগীরা জানান, হাজীগঞ্জ বাজারে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পাকাকরণের কাজ চলমান থাকায় প্রতিনিয়ত এ ভোগান্তির শিকার হতে হয় তাদের।

ছবিটি গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সম্মুখ থেকে তোলা হয়েছে। এভাবেই প্রতিদিন হাজীগঞ্জ বাজার’সহ বাজারের দুই প্রান্তে প্রায় তিন কিলোমিটারের ব্যাপী যানজট লেগেই থাকে। তাই, দ্রুততার সাথে সড়কটি পাকাকরণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় ও এলাকাবাসী। -মোহাম্মদ হাবীব উল্যাহ্

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ

অসহনীয় তীব্র যানজটে নাকাল হাজীগঞ্জবাসী

আপডেট : ০৯:৫৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬