চাঁদপুরের হাজীগঞ্জের জগন্নাথপুরে খেলা থেকে ফেরার পথে দেশীয় অস্ত্র দিয়ে কিশোরের গ্যাংয়ের হামলার শিকার হয়েছে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাকৈরতলা ভূইয়া বাড়ীর তৈয়ব আলীর ছেলে সামছুল আলম তারেক (২২)সহ আরো কয়েকজন।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, ১২ নভেম্বর রাত আনু: ১১টার দিকে জগন্নাথপুর ঈদগাঁহ মাঠে মিনি ফুটবল টুর্ণামেন্ট খেলা শেষে ফেরার পথে বাড়ী আসার পথে জগন্নাথপুর হাজীগঞ্জ বাড়ী ও ফকির বাড়ীর সামনে জগন্নাথপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. শুভ (২৬), মো. মাসুদের ছেলে শাহিদ (২৩), মো. শামিম (২২), মো. শহিদের ছেলে রাকিব হোসেন (২২), মো. নুরু মিয়ার ছেলে মো. নাফিজ (২১)সহ অজ্ঞাত আরো ১০/১২জন দেশীয় অস্ত্র নিয়ে আমি এবং আমার সাথে থাকা তুহিন, রাসেল ও সাগরের উপর অতির্কিত হামলা চালায়।
এক পর্যায়ে তারা চুরি ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের শোর-চিৎকারে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে।
এক পর্যায়ে হাসপাতালে আসার পথেও কিশোর গ্যাংয়ের সদস্য দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে এবং আমাদের হাসপাতালে আসতে বাঁধা দেয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম জানান, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।























