ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি জেলা প্রশাসক, সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • 20

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে চাঁদপুরের জেলা প্রশাসক এবং সদস্য সচিব হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ জসিম উদ্দিন খান বাবুলকে মনোনীত করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এ কমিটি অনুমোদন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের রুটিন দায়িত্বে নিয়োজিত নির্বাহী পরিচালক টিটন খীসার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ অনুমোদন ও প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়।

অনুমোদিত এ্যাডহক কমিটির পদবিন্যাসে রয়েছেন—সভাপতি চাঁদপুরের জেলা প্রশাসক, সহ-সভাপতি পুলিশ সুপার, সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, জেলা ক্রীড়া অফিসার এবং স্থানীয় ক্রীড়াবিদ ডি. এম. শাহজাহান। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জসিম উদ্দিন খান বাবুল।

নবমনোনীত সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল চাঁদপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। তিনি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি। পাশাপাশি তিনি স্থানীয় ক্রীড়া সংগঠন ‘নিতাইগঞ্জ ক্রীড়া চক্র’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘অনুপম নাট্যগোষ্ঠী’র সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নবঅনুমোদিত এ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত নির্বাচনের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থায় নিয়মিত নেতৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে জসিম উদ্দিন খান বাবুল সদস্য সচিব মনোনীত হওয়ায় জেলার ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে গতিশীলতা ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে মিথ্যা অপবাদে হয়রানির অভিযোগ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি জেলা প্রশাসক, সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল

আপডেট : ০৮:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬