ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৈশাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোহাম্মদ এনায়েতউল্লাহ খোকন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • 34

ছবি-ত্রিনদী

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ খোকন, স্থানীয় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যেও তাকে নিয়ে চলছে নানা আলোচনা।

তৃণমূলের পছন্দের প্রার্থী হিসেবে পরিচিত এনায়েতউল্লাহ খোকন একজন কর্মীবান্ধব রাজনৈতিক সংগঠক। দলের নেতাকর্মীদের সংগঠিত করা এবং নতুন নেতৃত্ব ও কর্মী গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে বলে মনে করেন সমর্থকরা। বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে মৈশাদী ইউনিয়নের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তার সমর্থকরা। বিশেষ করে ইউনিয়নের রাস্তাঘাট, হাটবাজার, পাড়া-মহল্লার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা তাদের।

এদিকে ইউনিয়নের সাধারণ জনগণের সমর্থন ও প্রত্যাশার ভিত্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনায়েতউল্লাহ খোকনকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

পাশাপাশি চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সম্পৃক্ততা বিবেচনায় নিয়ে তাকে মূল্যায়ন করবেন বলেও তিনি প্রত্যাশা করেন।

সব মিলিয়ে আসন্ন মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে এনায়েতউল্লাহ খোকনকে নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে মিথ্যা অপবাদে হয়রানির অভিযোগ

মৈশাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোহাম্মদ এনায়েতউল্লাহ খোকন

আপডেট : ১০:০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬