ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে দক্ষিণ কাছিয়াড়া অন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • 7

ছবি-ত্রিনদী

চাঁদপুরের ফরিদগঞ্জে দক্ষিণ কাছিয়াড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘দক্ষিণ কাছিয়াড়া অন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট সিজন-৩’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় দক্ষিণ কাছিয়াড়ার খালপাড় সংলগ্ন (টিএনটি অফিসের পেছনের মাঠ) এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় টিম ফাইটার্স ও ব্রাদার্স স্কোয়াড। খেলায় ব্রাদার্স স্কোয়াড চ্যাম্পিয়ন এবং টিম ফাইটার্স রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ফরিদগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোঃ ইমাম হোসেন পাটোয়ারী।

তরুণ সমাজসেবক মোঃ নাজির আহমেদের সঞ্চালনায় এবং মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন পাঠান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ইয়াছিন হোসেন পালোয়ান, বিশিষ্ট সমাজসেবক মোঃ আলমগীর পাটোয়ারী ও জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাফিজ, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন কাজী এবং উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন সিফাত।

আয়োজকরা জানান, এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে সহস্রাধীক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও দেড়’শ রোগীর ছানি অপারেশন

ফরিদগঞ্জে দক্ষিণ কাছিয়াড়া অন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট : ০৮:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬