ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মাত্র ১০ বছর বয়সেই কুরআনের হাফেজ হলেন আশ্রাফ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 30

মাত্র ১০ বছর বয়সেই পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে ক্ষুদে শিক্ষার্থী মো. আশ্রাফ আহমেদ নবীন। দীর্ঘ ১ বছর ৯ মাস ১০ দিনের অধ্যবসায়ে কুরআন মুখস্থ করে এ কৃতিত্ব অর্জন করেছে সে।

আশ্রাফ আহমেদ নবীন চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে। সে চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদী ৪ নম্বর ওয়ার্ডে ব্রিজের গোড়ার পশ্চিম পাশে অবস্থিত উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদ্রাসার হিফজ বিভাগ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ জানুয়ারি পবিত্র কুরআন হিফজ শুরু করে আশ্রাফ। পরে ২০২৬ সালের ২৮ অক্টোবর ৩০ পারা হিফজ সম্পন্ন করে সে। মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহর তত্ত্বাবধানে তার হিফজ কার্যক্রম সম্পন্ন হয়।

মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, মাত্র ১০ বছর বয়সে আল্লাহর অশেষ রহমতে আশ্রাফের ৩০ পারা হিফজ সম্পন্ন করা আমাদের জন্য আনন্দের বিষয়। তার এ অর্জনের পেছনে রয়েছে অধ্যবসায়, মা-বাবার সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা।

তিনি আরও বলেন, আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন আশ্রাফকে পবিত্র কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দেন এবং দ্বীন ও মানবতার সেবায় নিয়োজিত রাখেন।

মাদ্রাসার পরিচালকদের পক্ষ থেকে আশ্রাফ আহমেদ নবীনকে আন্তরিক মোবারকবাদ জানানো হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, তিনি যেন তাকে কুরআনের একজন হক্কানি হাফেজ হিসেবে কবুল করেন, তার মা-বাবার শ্রম ও ত্যাগের উত্তম প্রতিদান দেন এবং ভবিষ্যতে দ্বীনের দাঈ হিসেবে দেশ ও জাতির খেদমত করার তাওফিক দান করেন। পাশাপাশি তার হিফজের পেছনে শ্রম দেওয়া শিক্ষকদের প্রচেষ্টা কবুল করে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দেওয়ার প্রার্থনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয়

পল্লী সঞ্চয় ব্যাংক হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারী, অনিয়ম ও স্বেচ্ছারিতার অভিযোগ

চাঁদপুরে মাত্র ১০ বছর বয়সেই কুরআনের হাফেজ হলেন আশ্রাফ

আপডেট : ০৩:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬