ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি মুজিব সরকার, সম্পাদক ফয়সাল

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. মজিবুর রহমান সরকার এবং সাধারণ সম্পাদক পদে মো. ফয়সাল সরকার নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে মজিবুর রহমান সরকার ৫১৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ফয়সাল সরকার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হন।
সভাপতি পদে মজিবুর রহমান সরকারের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মো. লোকমান হোসেন পেয়েছেন ৪৫২ ভোট। সাধারণ সম্পাদক পদে ফয়সাল সরকারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুকুল ইসলাম পেয়েছেন ৩০৪ ভোট।
শনিবার(১০ অক্টোবর) মধ্যরাতে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে মো. কালাম হোসেন ৬৮৩ ভোট, সাইফুল ইসলাম লিংকন ৪৪৫ ভোট এবং গণেশ চন্দ্র ভৌমিক ৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন হান্নান ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফর রহমান জাকির পেয়েছেন ৫২২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. সবুজ ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাসান মাহমুদ পেয়েছেন ৪০৯ ভোট।
প্রচার সম্পাদক পদে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির ৮৫৬ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক মাহফুজ মল্লিক পেয়েছেন ২৮১ ভোট।
কোষাধ্যক্ষ পদে মো. কামাল বেপারী ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী শাখাওয়াত হোসেন পেয়েছেন ৩৭৫ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে মো. জুয়েল হোসেন ৫৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমাছ মিয়া পেয়েছেন ৫৫৬ ভোট। সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মেহেদী দেওয়ান ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ দাস পেয়েছেন ৫৭২ ভোট।
হিসাবরক্ষক পদে মো. রাফেল ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রেজাউল করিম পেয়েছেন ৩৮৪ ভোট।
সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন সজিব দেওয়ান (৭৬০ ভোট), জসিম উদ্দিন বাচ্চু (৮৫৭ ভোট), মো. মোতালেব কাজী (৫৪৮ ভোট), মো. মনসুর আহমেদ (৬৭৭ ভোট), মিনহাজ হোসেন মিনার (৬৫৬ ভোট), সঞ্জয় কুমার ঘোষ (৮১৩ ভোট) এবং খোকা মিয়া (৫৬১ ভোট)। এ ছাড়া সমিতির কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচিত নতুন নেতৃত্বের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা, বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং বাজারের শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন তাঁরা।
ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি মুজিব সরকার, সম্পাদক ফয়সাল

আপডেট : ০৪:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬