ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 126

হরমুজ প্রণালিতে জ্বলছে তেলের ট্যাংকার। ফাইল ছবি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় সমুদ্র মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাঙ্কার বিকল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, প্রণালির একটি ‘অবৈধ পথ’ দিয়ে যাওয়ার জন্য ট্যাঙ্কার দুটি তাদের কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হয় এবং জাহাজ দুটিকে মার্কিন পরিচালকদের হাতে তুলে দেওয়া হয়।

আইআরজিসির নৌবাহিনী পূর্বেও মাইনযুক্ত এই পথ দিয়ে যাতায়াতের বিপদ সম্পর্কে সতর্ক করেছিল উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়, যেসকল শিপিং কোম্পানি আইনগত পথ অনুসরণ না করে যুক্তরাষ্ট্রের প্ররোচনায় পড়ে শত্রুভাবাপন্নদের হাতে নিজেদের জাহাজ তুলে দিয়েছে, তাদের জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। সংস্থাটি হুঁশিয়ারি দিয়েছে যে এই শাস্তিমূলক ব্যবস্থা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে।

সূত্র: আল-জাজিরা।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ

আপডেট : ০৯:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬