ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত

সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করলে দুর্নীতি কমে আসবে-ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন

হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে র‌্যালী ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে এদিন সকাল ১০টায় র‌্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথ হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘আগে দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে এভয়েড (এড়িয়ে যাওয়া) করা হতো।

তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন।’ এ অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বক্তব্য রাখেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামিম।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. ইদ্রিস মজুমদারের উপস্থাপনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সদস্য অধ্যক্ষ মাও. মো. আনিছুর রহমান, খোদেজা বেগম, উপস্থিত শিক্ষকদের মধ্যে উম্মে শায়কা দিলরুবা দিপ্তী ও লুৎফন্নাহার লাভলী প্রমুখ।

। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য, মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী, সুধী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত

সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করলে দুর্নীতি কমে আসবে-ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন

আপডেট : ১০:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫