ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃ’ত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 161

ছবি-সংগৃহিত।

ফরিদগঞ্জে পানিতে ডুবে দু শিশুর করুণ মৃত্যু হয়েছে। এদের একজন দু বছরের আদর ও অন্যজন ১২ বছরের সিহাব।

জানা গেছে, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের সদ্য প্রবাসে যাওয়া ইউছুফ পাটওয়ারীর ২ বছরের শিশু তার মায়ের সাথে নানা বাড়ি পার্শ্ববর্তী হাঁসা গ্রামে বেড়াতে যায়। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) সকালে ঘরের সকলের অগোচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বুধবার ( ২জুলাই ২০২৫) দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশীয়ালী ইষাদী বাড়িতে এনায়েত হোসেনের ছেলে সিহাব (১২) বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ খিঁচুনি উঠে এবং পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উভয়ের মৃত্যু নিশ্চিতের কথা জানিয়ে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাকসুদুল হাসান জানান, উভয় শিশুকে হাসপাতালে নিয়ে আসার পর আমরা মৃত অবস্থায় পেয়েছি।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ফরিদগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃ’ত্যু

আপডেট : ০৮:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫