ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ালিটিতে কোন ছাড় না দেওয়া ও রফতানি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশে রফতানি বাড়ানোর ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। রফতানি নীতিমালা অনুযায়ী পণ্যের কোয়ালিটিতে যাতে কোনও ধরনের ছাড় দেওয়া না হয় তাও নিশ্চিত করতে বলেছেন।

আজ সোমবার (১ জুলাই) মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এদিন রফতানি নীতি ২০২৪-২৭-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। বৈঠকের বিষয়ে বিকালে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

সচিব জানান, বিভিন্ন দেশে পণ্য রফতানি বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তিন বছর পর যাতে রফতানির লক্ষ্যমাত্রা ১১০ বিলিয়ন ডলার ধরা হয়। এখন প্রতি বছর রফতানি হয় ৭০ বিলিয়ন ডলারের মতো।

উন্নয়নশীল দেশের কাতারে গেলে যেসব সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে সেদিকে বিশেষ নজর দিয়ে রফতানি নীতিমালা করারও নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

এছাড়া তিনি বাজেট বাস্তবায়নে সচেতনভাবে, স্বচ্ছতা-দক্ষতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে মন্ত্রিপরিষদকে নির্দেশনা দিয়েছেন। বাজেট সফলতার সঙ্গে বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

কোয়ালিটিতে কোন ছাড় না দেওয়া ও রফতানি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ০৬:০১:০১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪