ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুয়েটে ছাত্র রাজনীতিতে কোন বাধা নেই: হাইকোর্ট

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:১৪:০২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • 117

ছবি-ত্রিনদী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি চলতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০১৯ সালে বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করে; তা আজ স্থগিত করেন হাইকোর্ট। ফলে বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই।

এর আগে আজ সকালে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। এদিন বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি এ রিট করেন। তারপরই এমন রায় দিলেন হাইকোর্ট।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

বুয়েটে ছাত্র রাজনীতিতে কোন বাধা নেই: হাইকোর্ট

আপডেট : ০২:১৪:০২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪