ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০০৬ সালের এই দিনে ফাঁসিতে ঝুলিয়ে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • 209

আজ ৩০ ডিসেম্বর। ১৭ বছর আগে এই দিনে ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয়।   ২০০৬ সালের এই দিনে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

প্রায় ২৪ বছর ইরাকের শাসনক্ষমতায় ছিলেন সাদ্দাম হোসেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর অভিযানে তিনি ক্ষমতাচ্যুত হন। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। এ ছাড়া সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গেও সখ্য রয়েছে তাঁর। তবে এসব দাবি কখনোই প্রমাণ করতে পারেনি মার্কিন সরকার।

সাদ্দামের পতনের পর তাঁকে ১৯৮২ সালে ইরাকের দুজাইল গ্রামে শিয়া সম্প্রদায়ের ১৪৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় আদালতের রায়ে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সে সময় সাদ্দামের মৃত্যু পরোয়ানা স্বাক্ষর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী আল-মালিকি। তিনি ২০০৬ সালের মে থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন। তবে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জালাল তালাবানি নীতিগতভাবে সাদ্দামের মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২০০৬ সালের এই দিনে ফাঁসিতে ঝুলিয়ে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয়

আপডেট : ০৪:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩