চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাজ্জাদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ, উপজেলা প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ বাহার উল্লাহ, শাহরাস্তি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম নিজাম উদ্দিন শামস, উপজেলা খাদ্য কর্মকর্তা মেজবাহউদ্দিন, ওসি এলএসডি শহীদ সরোয়ারদী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি মো. মাসুদ রানা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, জনস্বাস্থ্যসহ বিভিন্ন খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং জনসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।



























