ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গভী রাতে বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাসকে তুলে নেয়ার অভিযোগ ডিবির বিরুদ্ধে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • 160

ছবি-ত্রিনদী

গভীর রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, বুধবার রাতে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়। এছাড়া আগামীকাল বিএনপির সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো অথবা মামলা হবে কিনা তা জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলেন জানান ডিবিপ্রধান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

গভী রাতে বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাসকে তুলে নেয়ার অভিযোগ ডিবির বিরুদ্ধে

আপডেট : ০১:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২