ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নির্বাচনি প্রতিশ্রুতির আলোকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক, কার্যক্রমের প্রক্রিয়া এবং সংশ্লিষ্টদের দায়িত্ব সম্পর্কে অবহিত করাই ছিল সভার মূল উদ্দেশ্য।

রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বিশিষ্ট সমাজসেবক মো. মাহবুব আলমের সভাপতিত্বে সভায় পরিচালনা করেন মাহবুব আলম পরাণ।

সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ফখরুল ইসলাম বিলাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের মো. আওলাদ হোসেন, শাহ মাকসুদ আলম, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রওশন আরা, ইউনিয়ন পরিষদ সচিব মো. আবু হানিফ, উপজেলা যুবদলের মো. গোলাম কিবরিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুর রহমান, ইউনিয়ন যুবদলের সহসভাপতি হেমায়েতুল ইসলাম সুমন, বিএনপি নেতা হাবিবুর রহমান পাটোয়ারী ও মো. মনির হোসেন বেপারী।

এ ছাড়া বক্তব্য দেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাইফুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম এবং ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মো. সাব্বির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ কর্মসূচির মাধ্যমে উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

ট্যাগস :
জনপ্রিয়

কচুয়ার ১৪২নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদে সাহাদাত হোসেন মনোনীত

রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা

আপডেট : ১০:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬