ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • 79

ছবি-সংগৃহিত।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ।

শুক্রবার (২০ নভেম্বর) তার বয়স ৬১ বছর পূর্ণ হচ্ছে। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশে ফেরার পর এবং প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম জন্মদিন।

ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাজীবন শুরু করেন তারেক রহমান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন। ছাত্রজীবন থেকেই রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে তার আগ্রহ ছিল।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনী প্রচার সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

২০০৭-০৮ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ওই সময় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। পরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন শুরু করেন।

দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন তিনি। এতে নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের সংস্কারের বিষয়টি গুরুত্ব পায়।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পাশাপাশি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সরকার পরিচালনায় এসে পরিবার কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে তিনি। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিঋণ মওকুফ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি সংসদীয় জবাবদিহি নিশ্চিত করা, সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনা এবং ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের পরিকল্পনায় রয়েছে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জীবনযাপনেও সাদামাটা ভাব লক্ষ্ করা যাচ্ছে। তার গাড়িবহর সীমিত রাখা এবং চলাচলের সময় দীর্ঘক্ষণ সড়ক বন্ধ না রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা। এমন একটি বাংলাদেশ, যেখানে সবার জন্য সমান সুযোগ, অধিকার ও সমৃদ্ধি নিশ্চিত হবে।

ট্যাগস :
জনপ্রিয়

নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের নিজস্ব কার্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

আপডেট : ১০:৩৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬