ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবের উত্তর বাইশপুরে মক্তব শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন

মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর বাইশপুর বাইতুল আমান জামে মসজিদের মুসল্লী ও এলাকাবাসীর উদ্যোগে ১৮০ জন মক্তব শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উত্তর বাইশপুর বাইতুল আমান জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিরান হোসেন মিয়াজী বলেন, এলাকাবাসী ও মসজিদ কমিটির এই ব্যতিক্রমী উদ্যোগ খুবই প্রশংসনীয়। এতে করে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি বাচ্চাদের আগ্রহ আরো বেড়ে যাবে। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম যেন অব্যাহত থাকে সেজন্য তিনি সার্বিক সহযোগিতা করারও আশ্বাস দেন।

হাফেজ মাওলানা শরিফুল ইসলাম ও মাওলানা রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এবং মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব ইকবাল মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, নুরুল ইসলাম কাজী, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সদস্য হাবিবুর রহমান খোকা, বিশিষ্ট ব্যাবসায়ী আরিফুল ইসলাম আরিফ, সমাজ সেবক নূর মোহাম্মদ, হাফেজ আশিকুর রহমান জিসান, হাফেজ ইব্রাহিম খলিল, মাওলানা আশেক এলাহী, হাফেজ রেজাউল করিম, মাওলানা সাফায়াত জামিল, হাফেজ শাহপরান মিয়াজী, যুবদল নেতা কামরুল ফরাজি, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের হাবিবুর রহমান হাবিব, সাদ্দাম, ইনসাত আহমেদ জিসান, মুসা মিয়াজিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

মতলবের উত্তর বাইশপুরে মক্তব শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন

মতলবের উত্তর বাইশপুরে মক্তব শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন

আপডেট : ০৮:৩৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬