ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে সম্ভাব্য হামলা, ইসরায়েলে ১০টি সামরিক কার্গো বিমান পাঠাল যুক্তরাষ্ট্র

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • 30

Oplus_131072

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েলে বিমানঘাঁটিতে ১০টি সামরিক কার্গো বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সম্ভাব্য এই হামলার বিভিন্ন পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্র্যাড কুপার।

মূলত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর আশঙ্কার মধ্যে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন এবং অতিরিক্ত সামরিক সরাঞ্জাম পাঠানোর প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া গেছে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান (কেএএন) ও মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কান জানায়, যুক্তরাষ্ট্রের বিমানগুলো ইসরায়েলের ওভদা ও নেভাতিম বিমানঘাঁটিতে অবতরণ করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি সামরিক বিমান জর্ডান, সৌদি আরব ও কাতারের ঘাঁটিতে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ট্যাগস :
জনপ্রিয়

ইরানে সম্ভাব্য হামলা, ইসরায়েলে ১০টি সামরিক কার্গো বিমান পাঠাল যুক্তরাষ্ট্র

ইরানে সম্ভাব্য হামলা, ইসরায়েলে ১০টি সামরিক কার্গো বিমান পাঠাল যুক্তরাষ্ট্র

আপডেট : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬