ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

সবুজ

চাঁদপুরের শাহরাস্তি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সবুজ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ গেরিলা বঙ্গবন্ধু সংগঠনের চাঁদপুর শাখার দপ্তর সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখার সাবেক তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মতলব দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহরাস্তি থানা পুলিশের একটি দল মতলব দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই শেখ রায়হানুল ইসলামের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার সবুজ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নাওজান গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. হারুন ও মা সাজেদা।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গত ২০ অক্টোবর এর মামলায় সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরে যথাযথ পুলিশি পাহারায় তাঁকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

আপডেট : ০৯:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬