চাঁদপুরের মতলব দক্ষিণে অবস্থিত ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘মতলব ক্রিকেট একাডেমী’-র নতুন কার্যকরী পরিষদ (২০২৬–২৮ ইং) গঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার (২৩ অক্টোবর)সন্ধ্যা ৬ ঘটিকায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে রাত্র ৯ টায় সমাপ্তি ঘটে। উক্ত অনুষ্ঠানটি মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। মতলব ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোদাচ্ছের হোসেনের নির্দেশনায় ও সার্বিক পরিচালনায় আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শরীফ উল্লাহ্ টিটু এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জুয়েল হোসেন। ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদের অন্যান্য পদে রয়েছেন: সহ-সভাপতি: উত্তম কুমার ঘোষ
যুগ্ম সাধারণ সম্পাদক: পঙ্কজ সাহা, সাংগঠনিক সম্পাদক: মোঃ শামীম ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক: সঞ্জয় সাহা, দপ্তর সম্পাদক: মোঃ রাকিবুল হাসান, প্রচার সম্পাদক: মামুনুর রশীদ সরকার মামুন, কোষাধ্যক্ষ: মাহামুদুল হাসান জাহিন, সদস্য: মুশফিক হাসান আয়ান, সদস্য: আদিল আরহাম।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ শরীফ উল্লাহ্ টিটু এবং সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন যৌথভাবে উক্ত কমিটিতে স্বাক্ষর প্রদান করেন। একাডেমীর নতুন কমিটি গঠনের ফলে মতলব অঞ্চলে উদীয়মান ক্রিকেটার তৈরি এবং ক্রীড়াঙ্গনের সার্বিক অগ্রগতি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

























