ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • 28

প্রতিনিধির পাঠানো ছবি।

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং অভিভাবকদের আরও সম্পৃক্ত করার লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মা ও অভিভাবক সমাবেশ।

২৯ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে শায়েকা দিলরুবার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইউনুছ মিয়া, কুলসুমা আকতার এবং বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষাজীবনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে।

সমাবেশে বিদ্যালয়ের সভাপতি মো. বিল্লাল হোসেন বলেন—

“শিক্ষার মানোন্নয়ন শুধু শিক্ষকদের একার দায়িত্ব নয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব। সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি তাদের পড়াশোনার বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর নিতে হবে। শিক্ষার্থীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা অব্যাহত থাকবে।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

‘আমার সব সময় গরিব ছেলেই পছন্দ‘

হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

আপডেট : ১১:০০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬