কিশোর অপরাধ ঠেকাতে চাঁদপুরের ৮ থানায় পুলিশের কিশোরগ্যাং বিরোধী বিশেষ অভিযানে ৩৭০জন কিশোর-যুবককে আটক করা হয়েছে। সন্ধ্যার পর বাহিরে অহেতুক ঘোর-ফেরা করায় সন্দেহজনকভাবে ওই সব কিশোর যুবকদের আটক করা হয়।
আটক কিশোর-যুবকদের থানায় জিজ্ঞাসাবাদ শেষে যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাদেরকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।

থানা ভিত্তিক আটক কিশোরের সংখ্যা হলো চাঁদপুর সদর থানায় ৩৫, হাইমচওে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জ ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৩৭, মতলব উত্তওে ৫২, মতলব দক্ষিণে ৩৬ ও ডিবি পুলিশ ১৪জনকে আটক করে।
চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মাদক-কিশোরগ্যাং, চুরি-ছিনতাই’সহ নানান অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।






















