ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির বেরকীতে মাদক ও ইভটিজিংবিরোধী ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকীতে মাদক ও ইভটিজিংবিরোধী ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বেরকী আমতলী বালুর মাঠ সংলগ্ন মাঠে বেরকী যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসীমউদ্দীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং টুর্নামেন্টের উদ্বোধন করেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফখরুল ইসলাম বিলাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহবুব আলম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেম্বার হেমায়েতুল ইসলাম সুমন, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম দিদার, বিএনপি নেতা আরব আলী মানিক, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো. মনজুর হোসেন রতন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এনামুল হক মামুন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম এবং ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মিরাজ চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে সৌদি প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মো. রাসেল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. সোহেল, মো. শাহাদাত, মোহাম্মদ রনি, মোহাম্মদ তানজিল ও মোহাম্মদ রাকিব। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম পরান।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও ইভটিজিং থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বক্তারা মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তির বেরকীতে মাদক ও ইভটিজিংবিরোধী ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট : ১১:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬