ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দখলকৃত খালগুলো পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • 143

ছবি-ত্রিনদী

খাল বাচাঁও, পরিবেশ বাচাঁও, দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ও পৌরসভা এলাকায় দখলকৃত খাল পুনঃরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হাজীগঞ্জ পৌরবাসীর ব্যানারে শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ গাজির খাদা হয়ে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেছন হয়ে হাজীগঞ্জ থানার সামনে দিয়ে বোয়ালজুরি খালের সাথে সংযুক্ত এবং গাজির খাদা থেকে রেলস্টেশন পর্যন্ত খাল ছিলো। কিন্তু কালের পরিক্রমায় ভূমি দস্যূরা খালটি দখল করে নেয়।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনস্বার্থে সরকার দখলকৃত খাল পুনঃরুদ্ধার ও পুনঃখনন কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই আমরা চাই, হাজীগঞ্জ বাজার’সহ পৌরসভা এলাকায় দখলকৃত সকল খাল উদ্ধার করতে হবে। এসময় তারা ভূমি দস্যূদের শুভবুদ্ধির উদয়ের আহবান জানান।

জলাবদ্ধতা নিরসনে বক্তারা অবিলম্বে সরকারি খালগুলো চিহ্নিত করে অবৈধ দখলদারদের উচ্ছেদ, খালের জায়গা পুনরুদ্ধার এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত খালগুলো দখলমুক্ত করে পুনরুদ্ধারে প্রশাসনের প থেকে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নুরুন্নবী সম্রাটের সভাপতিত্বে ও মারুফ খান রাসেলের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজী মিজানুর রহমান, হুমায়ুন কবির সুমন, নাজমুল হাসান রাজন, জহির আহমেদ জহির, সোহেল রানা সোহেল প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে দখলকৃত খালগুলো পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন

আপডেট : ০২:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬