ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তির গোসলের মাচা-মশারি বিতরণ করল ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • 131

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশন হাজীগঞ্জের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তির গোসলের জন্য ব্যবহৃত মাচা ও মশারি বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) বাদ আসর থেকে এশা পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন মসজিদে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে জানাজা ও দাফন কার্যক্রমে প্রয়োজনীয় সেবাসামগ্রী নিশ্চিত করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজী,উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (বতু),চেয়ারম্যান প্রিন্সিপাল এম. এ. মতিন মজুমদার,ভাইস চেয়ারম্যান হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া,সচিব মোহাম্মদ কামাল গাজী,সহকারী সচিব মাওলানা ইসমাইল এবং সমাজকল্যাণ সম্পাদক খোরশেদ আলম (ফল)।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান,মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ভবিষ্যতেও হাজীগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় মুসল্লি ও সচেতন মহল এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জের বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তির গোসলের মাচা-মশারি বিতরণ করল ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশন

আপডেট : ১০:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬