ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ৯

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • 258

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিসহ বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) হাজীগঞ্জ থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, উপজেলার সেন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে মো. বাদশা ওরফে রাজু (৩৫)-কে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই দিনে গন্ধর্ব্যপুর ইউনিয়নের মালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. নাছির হোসেন (৩৯)-কে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া অভিযানে ২ জন সিআর ওয়ারেন্টভুক্ত, ৩ জন জিআর ওয়ারেন্টভুক্ত, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ৯

আপডেট : ১২:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬