সাহিত্য সম্মাননা পেলেন হাজীগঞ্জের কৃতি সন্তান কবি জামসেদ ওয়াজেদ। শনিবার (২০ জুন) ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে রয়েল পাবলিকেশন আয়োজিত রয়েল সাহিত্য সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি জামসেদ ওয়াজেদ’সহ দেশের ১৮জন লেখক ও শিল্পী। এদিন এ সম্মাননা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর।
রয়েল পাবলিকেশনের প্রকাশক মো. মনিরুল ইসলাম রয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, একুশে পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক ও প্রখ্যাত লেখক ডা. অরূপরতন চৌধুরী, বিশেষ অতিথি জলছবির সম্পাদক ও বিশিষ্ট ও শিশুসাহিত্যেক জামসেদ ওয়াজেদ, বীজবিস্তার ফাউন্ডেশন সভাপতি ড. এম. এ. সোবহান।

অনুষ্ঠানে রয়েল সাহিত্য অ্যাওয়ার্ড অর্জন করেন, ডা. অরূপরতন চৌধুরী, জামশেদ ওয়াজেদ ও খান আখতার হোসেন। এছাড়াও গ্রন্থ বিচারে সাহিত্য সম্মাননা পেলেন, ছোটগল্পে ডা. সাবরিনা হুসেন মিষ্টি (দূষিত মানবী), এস আফরোজ (দুঃখ বিলাস), হোসাইন মোহাম্মদ ইমরান (ক্ষণিকের আগন্তুক)।
থ্রিলাররে সম্মানান পেলেন, সিফাত নুসরাত (দ্যা রেড মুন), উম্মে কুলসুম ঝুমু (মোহমায়া), উপন্যাসে সম্মাননা পেলেন, আলি ইসলাম মুমেন (আঁধার পথের পেছনের পথ), জসিম গাজী (মৌন আলোর মানুষ), শেখ নুরুজ্জামান রনি (ইন্দ্রাণী) এবং প্রচ্ছদ শিল্পীর সম্মাননা পেলেন, ফারহান শিব্বির, ফাইজা ইসলাম।
এছাড়া কবিতায় সম্মাননা পেলেন, মো. মুজাহিদুল ইসলাম (ইাঁটু ভাঙা দ), মো. আল আমীন (অপেক্ষায়), সোইয়্যেদ শাহ্ নূরে আরিফ (প্রেয়সির তরে মন্দবাসা চেয়েছি), তৌয়েবুর রহমান (গহীনের কথা), জেবি জাহাঙ্গীর হোসেন (কবিতার রানী), শেখ শাদ (গল্পকারের অস্তিত্ব), অনিক কুমার সরকার (পথের বাঁকে), এম. রাজু (রংহীন মায়া), ঋদ্ধি মালিনী (মঞ্জরীমালা), রোকেয়া বেগম (ভালো নেই)।
অনুষ্ঠানে সাহিত্য আলোচনা করেন, কথা সাহিত্যিক মনজু খন্দকার, মেঠো কবি মফিদুল ইসলাম, কথাশিল্পী নুর উদ্দিন শেখ, কথা সাহিত্যিক শামীম আহমেদ সৃজন, কবি কবির হুমায়ুন, কবি সেলিনা আহাম্মেদ ডোডন, কবি আবু তালেবসহ শতাধিক কবি। এসময় অন্যান্য অতিথিবৃন্দ’সহ লেখক, কবি, সাহিত্যিক ও প্রচ্ছদ শিল্পিরা উপস্থিত ছিলেন।
























