ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত শিশুর পরিচয় মিলেছে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • 1568

নাহিদুল ইসলাম। ছবি-ত্রিনদী

শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌরসভার সম্মুখে সড়ক দুর্ঘটনায় নিহত শিশুটির পরিচয় মিলেছে। সকাল সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ পৌরসভার সম্মুখে সড়ক পারাপার হওয়ার সময় দ্রুত গতির গাড়ীর ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পেজবুকে ছবি ছড়িয়ে পড়লে তার পরিচয় নিশ্চিত হয়।

নিহত শিশু নাহিদুল ইসলাম (৭) উপজেলার দক্ষিণ বড়কুল গ্রামের মনির হোসেন জমাদারের ছেলে। তার মায়ের নাম নয়ন আক্তার।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত শিশুর পরিচয় মিলেছে

আপডেট : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬