ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ প্রত্যাহার

ছবি-ত্রিনদী

বদলির আদেশ বাতিল করায় চাঁদপুরের হাজীগঞ্জেই থাকছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। সোমবার (১৫ জুন) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১০ জুন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলা বরকল উপজেলায় পদায়ন করা হয়। পদায়নের ওই আদেশটি সোমবার (১৫ জুন) বাতিল করায় তিনি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত থাকবেন।

বিসিএস ৩৬ ব্যাচের এই কর্মকর্তা গতবছরের ২৯ জানুয়ারী নোয়াখালি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এদিকে হঠাৎ করে ‘ইউএনও’ মো. ইবনে আল জায়েদ হোসেনের হাজীগঞ্জ থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বদলি হওয়ার আদেশটি অনেকেই মেনে নিতে পারেনি।

ওই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর বদলির আদেশটি ছড়িয়ে পড়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পোস্টে কমেন্টকারীদের মধ্যে এক তৃতীয়াংশ ব্যক্তিই তাঁকে হাজীগঞ্জে থাকার অভিমত ব্যক্তি করেন। তাঁর বদলির আদেশটি বাতিল করায় জনমনের প্রত্যাশা পূরণ হলো।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ প্রত্যাহার

আপডেট : ১০:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬