ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পৃথক অভিযানে ৫৪ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ আটক ৪

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকেও আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ মে রাতে হাজীগঞ্জ থানার এসআই নূর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সেন্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেন্দ্রা পেট্রোল পাম্পের পেছনে গাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে মো. রাকিব গাজী ওরফে অটল (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ৯ মে সকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া এলাকায় ম্যানেজারের দোকানের সামনে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন (৪৫) ও শাহাদাত হোসেন (৩৪) নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেহ তল্লাশি করে জাকির হোসেনের কাছ থেকে ১০ পিস এবং শাহাদাত হোসেনের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া ৮ মে রাতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে মামুন মজুমদার (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া চার আসামিকে শুক্রবার যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, হাজীগঞ্জ থানার এএসআই দেলোয়ার হোসেন পৃথক অভিযানে রাজারগাঁও এলাকা থেকে সিআর পারিবারিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সেলিম ভুঁইয়াকে গ্রেপ্তার করেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে পৃথক অভিযানে ৫৪ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ আটক ৪

আপডেট : ০৬:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬