ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে সুধীজন ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • 184

কচুয়ায় বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে এলাকার সুধীজন ও এতিম শিক্ষার্থীদের সম্মানের ইফতার মাহফিল ও বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে পবিত্র কুরআনের হাফেজ, এলাকার সুধীজন ও এতিম শিক্ষার্থীদের সম্মানের ইফতার মাহফিল ও বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বরইগাঁও আদর্শনগর ফুলমতিন্নিছা নূরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে প্রতিবছরের ন্যায় এবারও বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ইফতার মাহফিল ও বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার অসহায় গরীব শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সংগঠনটি শুরু থেকে এখনো পর্যন্ত প্রবাসী ও ব্যবসায়ীদের অনুদানে এলাকায় সামাজিক অঙ্গনে ব্যাপক ভূমিকা রেখেছে এবং উপজেলার অন্যতম সামাজিক সংগঠন হিসেবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনটি বর্তমান মানবিক সংগঠন হিসেবে উপজেলা পরিচিতি লাভ করেছেন। এ সংগঠনটি কচুয়া উপজেলা সমাজসেবাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে একাধিকবার সম্মাননা স্মারক ও ক্রেস্ট পেয়েছেন। সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাহার আহমেদ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম রবিউলের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক প্রফেসর কাউছার মীর, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রইশ উদ্দিন চৌধুরী, কাদলা ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন,সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন,প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ, সমাজসেবক ডাঃ শাহ জালাল,মহিন উদ্দিন প্রমুখ। এ সময় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন ও গুণীজনরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার বলেন,এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে এসব শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন সবসময় মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, পবিত্র রমজান মাস মানবতা, সহমর্মিতা ও ভাগাভাগির শিক্ষা দেয়। এই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে। অনুষ্ঠানে এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয় এবং পরে সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে দেশ ও জাতির কল্যাণে, এলাকার কবরবাসী ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জন্য ও অসুস্থ লোকজনে সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য যে,উল্লেখ্য যে, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন ২০০৯ সাল থেকে সামাজিক উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নানাবিধ মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।এ সংগঠনের প্রতিষ্ঠার লগ্ন থেকে প্রবাসী, ব্যবসায়ী ও এলাকার সার্বিক সহযোগিতায় সামাজিক,মানবিক, দুর্যোগ, ধর্মীয়, শিক্ষা, স্বাস্থ্য,কর্মসংস্থান কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা দান অনুদান দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

কচুয়ায় বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে সুধীজন ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

আপডেট : ০৫:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬