ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, অভিযুক্ত ছাত্রলীগ নেতা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • 186

ছবি-ত্রিনদী

চাঁদপুরের কচুয়া উপজেলায় ছাত্রদলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রহিমানগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, কচুয়া উপজেলার ১১ নম্বর গোহাট দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও সাবেক ৪নং ওয়ার্ড সভাপতি মো.মিলন এর ওপর অতর্কিত হামলা চালায় ইসলামপুর গ্রামের ছাত্রলীগ নেতা মো. মোস্তফা । স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোস্তফা বাংলাদেশ ছাত্রলীগ-এর রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

পূর্ব বিরোধের অভিযোগ-

স্থানীয়দের দাবি, গত ৫ আগস্ট চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় একাধিক মামলার আসামি ছিলেন মোস্তফা এবং তিনি কিছুদিন কারাভোগও করেন। পরে ১৩তম জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে জামায়াতের পক্ষে তথা দাঁড়িপাল্লার হয়ে নির্বাচনী কাজ করে।

আহত মিলনের দাবি, নির্বাচনের পর গোপনে কয়েকবার তার বাড়িতে হামলার চেষ্টা করা হয়। মঙ্গলবার রহিমানগর বাজারে একা পেয়ে লোহার রড দিয়ে তাকে আঘাত করে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

চিকিৎসাধীন মিলন-

ঘটনার পর স্থানীয়রা মিলনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

মামলা হয়নি-

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

কচুয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, অভিযুক্ত ছাত্রলীগ নেতা

আপডেট : ১১:০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬