ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ কর্মসংস্থান ব্যাংকের নিরাপত্তাপ্রহরি প্রায় ৬ লাখ টাকা নিয়ে উধাও

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • 193

হাজীগঞ্জ কর্মসংস্থান ব্যাংকের নিরাপত্তাপ্রহরি ব্যাংকের ৫ লাখ ৭৯ হাজার ৩৩০ টাকা নিয়ে পালিয়েছে । এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ব্যাংকের ব্যবস্থাপক নাছিমা বেগম।

অভিযুক্ত নিরাপত্তা প্রহরী বাবুল হোসেন পাটোয়ারি ৩ জুলাই বুধবার বিকেলে ব্যাংকের আলীগঞ্জ শাখা থেকে টাকাগুলো প্রতিদিনের মতো জনতা ব্যাংক হাজীগঞ্জ শাখায় জমা দিতে গিয়ে উধাও হয়।

নিরাপত্তা প্রহরী বাবুল হোসেন পাটোয়ারি শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের গোলপুরা পাটোয়ারি বাড়ির শফিকুর রহমান পাটোয়ারির ছেলে। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থপক নাছিমা বেগম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

ব্যাংকের ব্যবস্থাপক টাকা খোয়া যাওয়ার বিষয়ে সাংবাদিকদের কোন বক্ত্য দেননি। তবে তিনি জানান, বিষয়টি নিয়ে বাড়া-বাড়ী না করাটাই ভালো। ঘটনা যা ঘটেছে পুলিশ বিষয়টি দেখছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় হাজীগঞ্জ থানায় ব্যাংকের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অপর দিকে নিখোঁ নিরাপত্তাপ্রহরি বাবুলের স্ত্রীও একটি সাধারণ করার জন্য থানায় এসেছিলো। বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জ কর্মসংস্থান ব্যাংকের নিরাপত্তাপ্রহরি প্রায় ৬ লাখ টাকা নিয়ে উধাও

আপডেট : ০৬:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪