ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

জাতীয় শ্রমিক লীগ, হাজীগঞ্জ উপজেলার শাখার অধীনে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকালে হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় আগামি তিন মাসের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রানা ও সাধারণ সম্পাদক শুকুর আলম গাজী।

অনুমোদিত কমিটির আহবায়ক হলেন, সাবেক ছাত্র নেতা আবদুছ ছাত্তার, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মো. ফরিদ ও মনজুরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মো. আবদুল আজিজ, মফিজুল ইসলাম মফিজ, সুমন ও মো. শাহাদাত হোসেন, সদস্য নজরুল ইসলাম, সজিব, জোবায়েদ ও ফাহাদ।

এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে ওয়ার্ড কমিটিগুলো সম্পন্ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীকরণে সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের দিক-নির্দেশনায় আগামি দিনে দলীয় সকল কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রানা।

এর আগে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শুকুর আলম গাজীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দলীয় নেতৃবৃন্দ। এ সময় উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শাকিল পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মনির হোসেন, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম নান্নু, সদস্য মিজানুর রহমান ও রবিউল আলমসহ উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন

আপডেট : ১২:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪