ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ন্যাটোর সামরিক জোটে যোগ দিল সুইডেন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • 130

ছবি : ত্রিনদী

অনলাইন নিউজ ডেস্ক :

সুইডেন অবশেষে সামরিক জোট ন্যাটোতে যোগ দিল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আনুষ্ঠানিকতা শেষে মার্কিন নেতৃত্বাধীন জোটটিতে যোগ দেয় স্টকহোম। এর মধ্য দিয়ে ন্যাটোর ৩২তম সদস্য রাষ্ট্র হলো সুইডেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরই নিজেদের নিরাপত্তা জোরদারে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। গত বছর ফিনল্যান্ড সদস্যপদ পেলেও তুরস্কের বাধায় আটকে যায় সুইডেন।

চলতি বছরের জানুয়ারিতে তুরস্ক বাধা তুলে নিলে আপত্তি জানায় হাঙ্গেরি। সম্প্রতি হাঙ্গেরিও সুইডেনকে ন্যাটোতে নিতে রাজি হলে কাটে সব বাধা। আর তাতেই আবেদনের প্রায় দুবছর পর ন্যাটোর সদস্য হলো স্টকহোম।

ট্যাগস :
জনপ্রিয়

বাড়ছে ইলিশের আমদানি: দাম নামতে পারে অর্ধেকে

অবশেষে ন্যাটোর সামরিক জোটে যোগ দিল সুইডেন

আপডেট : ০৬:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪