ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিরঙ্কুশ জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিলো চীন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • 133

অনলাইন নিউজ ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের জন্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার দেশের পক্ষে অভিনন্দন জানান। এসময় প্রধানমন্ত্রীর হাতে নৌকা তুলে দেন রাষ্ট্রদূত।

এবারের নির্বাচনে নৌকা প্রতীকে ২২৪টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। এ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চারবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ।

চীনা নেতাদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা জানান রাষ্ট্রদূত। তিনি জানান, চীনা নেতারা শেখ হাসিনার সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব অব্যাহত রাখবেন এবং পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরো গভীর করবেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

নিরঙ্কুশ জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিলো চীন

আপডেট : ০৬:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪